• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ইরানকে কড়া হুশিয়ারি, বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই: সাকিব আল হাসান রাষ্ট্রক্ষমতায় থাকা নিয়ে ভোটাভুটি হয় সেনাবাহিনীর ভেতরে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী সারাদেশে অভিযানে সাড়ে ৪ লাখ লিটার অবৈধ তেল উদ্ধার কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক দিল্লি থেকে মরিশাসে একই ফ্লাইটে যাচ্ছেন খলিল-জয়শঙ্কর দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটকেন্দ্র দখলের মহড়া, জিম্মি প্রিজাইডিং অফিসারকে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পি.এম.
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কালিগঞ্জ সেনা ক্যাম্পে আয়োজিত মহড়ায় বাস্তবমুখী দৃশ্য তুলে ধরা হয়, যেখানে ভোটকেন্দ্র দখল এবং প্রিজাইডিং অফিসারকে জিম্মি করার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা হয়।

মহড়ার সময় দেখানো হয়, কীভাবে সন্ত্রাসী পরিস্থিতিতে সেনাবাহিনীর দ্রুত এবং চৌকস সদস্যরা অভিযান পরিচালনা করে ভোটকেন্দ্র দখলমুক্ত করেন এবং নিরাপদে প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করেন। পুরো কার্যক্রমটি কৌশলগত দক্ষতা এবং সময়োপযোগী পদক্ষেপে সম্পন্ন হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, সাতক্ষীরা জেলায় ইতোমধ্যে চারটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনাসদস্যরা দায়িত্বপূর্ণ এলাকার সকল ভোটকেন্দ্র পরিদর্শন (রেকি) সম্পন্ন করেছেন। এছাড়া স্থানীয় প্রশাসন, জেলা নির্বাচন অফিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

মহড়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও প্রদর্শন করা হয়। এবারের নির্বাচনে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করে নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়।

সেনাবাহিনী জানিয়েছে, এ ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করবে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে উৎসাহ যোগাবে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সেনাবাহিনী আশ্বস্ত করেছে যে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বাত্মকভাবে প্রস্তুত। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের মাধ্যমে দেশবাসীকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সেনাবাহিনীর মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট
ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন