• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

অভিনেতা সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি


প্রকাশ:  ১৯ জানুয়ারী ২০২৫, ০১:১১ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেতা সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি

ভিওডি বাংলা রিপোর্ট

সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় রোববার আরও একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। এরপরই সামনে আসে বিস্ফোরক তথ্য।

রোববার (১৯ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলন করে জোন ৯-এর ডিসিপি দীক্ষিত গেদাম দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি। তার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শাহজাদ সাইফ আলী খানের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে গিয়েছিলেন। তার কাছে ভারতের কোনো নথিপত্র নেই। জব্দ করা নথি থেকে বোঝা যায় যে তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। ধারণা করা হচ্ছে তিনি পাঁচ-ছয় মাস আগে ভারতে আসেন।

রোববার সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে শাহজাদকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কাস্তেজাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া যায়।

এর আগে সাইফের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও থেকে জড়িত সন্দেহে আকাশ কৈলাস ক্যানোজিয়াকে আটক করা হয়। বর্তমানে আটক দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

উল্লেখ্য, ভারতের বান্দ্রায় নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল