• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, ক্রিকেটের ১৫২ স্ট্যাম্প উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় জামায়াতে ইসলামীর এক সদস্যের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত স্ট্যাম্পগুলো প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সূত্রের খবরের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানা পুলিশের নেতৃত্বে একটি যৌথ দল ১০তলা ভবনটিতে অভিযান পরিচালনা করে। প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা অভিযানে ভবনের নিচতলা এবং ওপরের একটি কক্ষ তল্লাশি করে এসব স্ট্যাম্প জব্দ করা হয়।

অভিযান চলাকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। তিনি জানান, মোট ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে ভবনের মালিককে সতর্ক করা হয়েছে। তবে অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি।

গ্রেফতার না হওয়ায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা প্রয়োজন ছিল।

উল্লেখ্য, অভিযানে তল্লাশি চালানো ১০তলা ভবনটিতেই কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত, যা একটি অনুমোদিত ভোটকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালবাগে ১৭ বছরের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লালবাগে ১৭ বছরের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আহত কর্মীর চিকিৎসার ব্যয় বহন করবে সিটি কর্পোরেশন: ডিএসসিসি প্রশাসক
আহত কর্মীর চিকিৎসার ব্যয় বহন করবে সিটি কর্পোরেশন: ডিএসসিসি প্রশাসক
কেউ ফিরেছেন ঈদ শেষে, কেউ যাচ্ছেন ঈদ করতে
সরেজমিনে কমলাপুর কেউ ফিরেছেন ঈদ শেষে, কেউ যাচ্ছেন ঈদ করতে