• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে থাকার অঙ্গীকার ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ এ.এম.
ঢাকা-৬ আসন এলাকায় ইসকন মন্দিরে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ইশরাক-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের আচরণ ও বক্তব্য জনগণের মধ্যে শঙ্কা সৃষ্টি করছে, বিশেষ করে নারী সমাজের মধ্যে। এই আচরণ শুধু স্বাধীনতাই নয়, হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে। তবে বিএনপি কখনোই তা হতে দেবে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসন এলাকায় ইসকন মন্দিরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি কারাগারে ছিলেন এবং ৬ আগস্ট মুক্ত হন। মুক্ত হওয়ার দিন রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১০ জন গুরুত্বপূর্ণ নেতা এবং অঙ্গসংগঠনের আরও ১০ জন নেতাকে নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান একটি জুম বৈঠক করেন।

ওই বৈঠকে তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দেন হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনেরা এবং তাঁদের ধর্মীয় উপাসনালয় যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। বিশেষ করে পুরান ঢাকার দায়িত্বে থাকা আমাকে আলাদাভাবে নির্দেশ দেওয়া হয়, যেন কোনো অবস্থাতেই হিন্দু সম্প্রদায়ের স্থাপনা, বাসস্থান, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ধর্মীয় উপাসনালয়ে একটি ফুলের টোকাও না লাগে।

এই নির্দেশনার পর থানা, মহানগর ও আশপাশের এলাকার নেতাকর্মীদের সতর্ক করা হয় বলে জানান ইশরাক হোসেন।

এরপর থেকে তারা আরও তৎপর হয়ে ওঠেন এবং প্রতিটি মন্দির নিরাপদ রাখার বিষয়টি দৃঢ়ভাবে নিশ্চিত করা হয়। তিনি নিজেও বিভিন্ন এলাকায় গিয়ে মন্দিরগুলো পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল।  অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন এবং একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে চান। তাঁদের কাছে সবার আগে পরিচয় মানুষ।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, তাঁকে একবার সুযোগ দিলে কেউ নিরাশ হবে না। শত শত বছর ধরে যেভাবে সবাই একসঙ্গে বসবাস করে আসছে, সেভাবেই সামনে এগিয়ে যেতে চান তাঁরা।

 তিনি ৯০-এর দশকের বাবরি মসজিদ ধ্বংসের সময়ের প্রসঙ্গ টেনে বলেন, তখন তিনি ছোট ছিলেন, কিন্তু তাঁর বাবা ও সহকর্মীরা এই অঞ্চলের দায়িত্বে থেকে বিভিন্ন জায়গায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এখন তিনি চান, জনগণ তাঁদের পাশে থাকুক।

ইশরাক হোসেন আরও বলেন, তাদের নেতা দেশে ফিরে সারা দেশে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা দেশকে এগিয়ে নিতে চান এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করেন। অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং কোনোভাবে বিঘ্ন সৃষ্টি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক