• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, বিজ্ঞানীদের সতর্কবার্তা

ভিওডি বাংলা ডেস্ক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রথমে ধারণা করা হয়েছিল, দেশে রহস্যজনক পিআরভি রোগটি নিপাহ ভাইরাসের কারণে ছড়াচ্ছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, এটি নিপাহ নয়। রোগের উৎস হলো বাদুড়বাহিত একটি নতুন ভাইরাস, যা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। এ খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।

গবেষণার ফলাফল অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা, অস্বাভাবিক ক্লান্তি, মুখে অতিরিক্ত লালা নিঃসরণ এবং স্নায়বিক জটিলতা দেখা দেয়।

রোগীরা খেজুরের কাঁচা রস পান করেছিলেন, যা বাদুড়ও খেয়ে থাকে এবং নিপাহ ভাইরাসের সংক্রমণের পরিচিত মাধ্যম। তবে পরীক্ষায় দেখা যায়, আক্রান্ত ব্যক্তিদের কারও শরীরে নিপাহ ভাইরাস পাওয়া যায়নি।

যদিও পাঁচজনই কয়েক সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান, তবে তাদের মধ্যে তিনজন দীর্ঘদিন ধরে দুর্বলতা, বিভ্রান্তি, শ্বাসকষ্ট ও হাঁটাচলার সমস্যা ভুগছিলেন। এদের মধ্যে একজনের ২০২৪ সালে মৃত্যু হয়; তবে তার সুনির্দিষ্ট স্নায়বিক কারণ নির্ধারণ করা যায়নি।

সর্বশেষ গবেষণায় নিশ্চিত হয়েছে, রোগীরা আসলে প্টেরোপাইন অরথোরিওভাইরাস (পিআরভি) দ্বারা সংক্রমিত ছিলেন। এটি একটি বাদুড়বাহিত ভাইরাস, যা মানুষের শরীরে গুরুতর স্নায়বিক ও শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে।

গবেষকরা সতর্কবার্তায় উল্লেখ করেছেন, পিআরভি ভাইরাস জিনগতভাবে পুনর্গঠন করে আরও সংক্রামক ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় এটি নতুন জনস্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, খেজুরগাছ থেকে সরাসরি কাঁচা রস পান এড়িয়ে চলা, নজরদারি বৃদ্ধি করা এবং দ্রুত গবেষণা ও প্রস্তুতিতে গুরুত্ব দেওয়াই নতুন ভাইরাস প্রতিরোধের মূল চাবিকাঠি।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি
আজ মিলছে ২৮ মার্চের ট্রেন টিকিট
ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের ট্রেন টিকিট