• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

রফিকুল আলম মজনু

জনগণের বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন

ফেনী প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পি.এম.
ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে রফিকুল আলম মজনুর গণসংযোগ। ছবি: ভিওডি বাংলা

ফেনী-১ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এসময় তিনি জনগণের দল বিএনপিকে বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ করেন।

গণসংযোগকালে ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

রফিকুল আলম মজনু গণসংযোগ কর্মসূচি।

এসময় রফিকুল আলম মজনু বলেন, ‘আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের পক্ষে গেলে আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। তাই আপনার ভোট যেন কোনো দেশবিরোধী শক্তির পক্ষে না যায়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ইনশাল্লাহ, আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব।’

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের ধানের শীষের প্রচার ও মিডিয়া কমিটির আহ্বায়ক বিএনপি নেতা জাহির হোসাইন আসিফ, যুগ্ম আহ্বায়ক ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইয়াসিন আরাফাত, সিনিয়র সদস্য আরশিব তামিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার