• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

কৃষকদল নেতা

জামায়াতে ভোট দিলে দিনের বেলাতেই তাদের রগ কাটবো

পাবনা প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পি.এম.
বক্তব্য দিচ্ছেন কৃষকদল নেতা মক্কেল মৃধা। গত রোববার পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি মাদ্রাসা মাঠে। ছবি: ভিওডি বাংলা

জামায়াতের কেউ ভোট কেন্দ্রে আসলে এবং ভোট দিলে দিনের বেলাতেই জামায়াতের নেতাকর্মীদের রগ কাটার হুমকি দিয়েছেন পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মক্কেল মৃধা। 

এর আগে পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলা চালিয়ে আলোচনায় এসেছিলেন তিনি এবং ওই ঘটনার মামলার প্রধান আসামি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কেল মৃধার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত রোববার (১ ফেব্রুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদ্রাসার মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী জনসভায় এ হুমকি দেন তিনি।

ভিডিওতে মক্কেল মৃধা বলেন, রাজশাহী বিভাগের যতো প্রশাসন ছিল..... আমার বাড়ির যতো খুনতা, নিড়িনি, কুড়িল, সব পাতিল হাড়ি এই জামায়াত সব লুট করে নিয়েছে। এই জামায়াতের কোনো প্রোগ্রাম চলবে না। এই জামায়াতকে যারা ভোট দিবে তাদের রাতের অন্ধকারে নয়, ..... আমি দিনের বেলায় তাদের রগ কাটবো, কোনো জামায়াত যদি সেন্টারে আসে। আমি বলতে চাই- .... জামায়াত আসবে না। 

এ বিষয়ে অভিযুক্ত কৃষকদলের আহবায়ক মক্কেল মৃধার মুঠোফোনে যোগাযোগ করলে বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে পাবনা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমরা ভিডিওটি পেয়েছি, আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে জামায়াতের প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় জামায়াতের নেতাকর্মীদের মোটরসাইকেল লুট করা হয়, পরে সেগুলো মক্কেল মৃধার বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এসব ঘটনায় দায়ের করা মামলায় মক্কেল মৃধা প্রধান আসামি। এছাড়াও ৫ আগস্ট পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের বহু নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে আলোচিত মক্কেল মৃধা।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী