• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

শ্রমিকদের ন্যায্য দাবিতে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস নওশাদ জমিরের

পঞ্চগড় প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পি.এম.
পঞ্চগড়-১ আসনে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ব্যারিস্টার নওশাদ জমির। ছবি: ভিওডি বাংলা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশ নতুন করে এগিয়ে যাবে। পঞ্চাশ বছর পর গবেষণা করলে দেখা যাবে—২০২৬ সালে যাকে প্রধানমন্ত্রী বানিয়েছে বাংলাদেশের মানুষ, তার নেতৃত্বেই দেশ সামনে এগিয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার পুরাতন পঞ্চগড় এলাকার মনোয়ারা কনভেনশন সেন্টার চত্বরে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গার্মেন্টস শিল্প ও শ্রমিকদের অবদান তুলে ধরে নওশাদ জমির বলেন, বাংলাদেশকে সারা পৃথিবীতে পরিচিত করেছে আমাদের শ্রমিকরা। আজ গার্মেন্টস রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় অবস্থানে। আপনারা যদি বিদেশের বড় দোকানে যান, তিনটি পোশাকের একটি অন্তত মেইড ইন বাংলাদেশ পাবেন।

শ্রমিকদের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বাইপাস সড়কের দাবি শুধু সুবিধার জন্য নয়, দুর্ঘটনা কমানোর জন্য। এটা ন্যায্য দাবি। সরকার গঠন করতে পারলে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখব।

ট্রাক টার্মিনাল প্রসঙ্গে তিনি যোগ করেন, এই সমস্যাটা আমি ২০০০ সাল থেকেই শুনে আসছি। সমস্যা ফেলে রাখলে সমাধান হয় না। আমাদের বসে সমাধান খুঁজতে হবে।

স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, তারেক রহমানের প্রতিশ্রুতি—বিনা চিকিৎসায় মৃত্যু নয়। প্রত্যেক পরিবারকে একজন করে ডাক্তার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া শ্রমিকদের জন্য নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প ও বিনা খরচে চিকিৎসার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

সভায় নওশাদ জমিরের স্ত্রী ডা. সোনিয়া জামান খান বলেন, শ্রমিকদের পাশে থাকাই আমাদের রাজনীতির মূল কথা। আপনারা ধানের শীষে ভোট দিলে আমরা আপনাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করব।

এ সময় বিএনপি নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে নওশাদ জমিরের স্ত্রী ডা. সোনিয়া জামান পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহেররুল ইসলাম কাচ্চু জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জসীমউদ্দীন ইসলাম জসিম, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আকবর আলী সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল। এছাড়াও শ্রমিক সমাবেশে পঞ্চগড় সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রহিম, শ্রমিকদলের জেলা শাখার সাধারন সম্পাদক রাজিউর রহমান রাজু, সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন ।  

সভা শেষে আকবর আলীর নেতৃত্বে কয়েক শতাধিক শ্রমিক ধানের শীষ প্রতীকে সমর্থন জানিয়ে বিএনপিতে যোগ দেন। সভায় জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নওশাদ জমির শ্রমিকদের উন্নয়ন, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাকে সামনে রেখে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান। শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতি এবং পরে শতাধিক শ্রমিকের যোগদান তাঁর প্রতি আস্থার প্রতিফলন তৈরি করেছে। এতে স্পষ্ট যে নির্বাচনী প্রার্থীদের প্রতি শ্রমিক সমাজের প্রত্যাশা আরও জোরালো হয়ে উঠছে।

ভিওডি বাংলা/ স্নিগ্ধা খন্দকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ