• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইরানে দুই সিনিয়র বিচারপতিকে গুলি করে হত্যা


প্রকাশ:  ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ইরানে দুই সিনিয়র বিচারপতিকে গুলি করে হত্যা

ভিওডি বাংলা রিপোর্ট

ইরানের রাজধানী তেহরানে ট্রাইব্যুনাল ভবনের বাইরে বন্দুকধারীর হামলায় দেশটির সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতি নিহত হয়েছেন। দেশটির বিচার বিভাগের মিডিয়া সেন্টারের একটি বিবৃতি অনুসারে, একজন সশস্ত্র ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত।

শনিবার (১৮ জানুয়ারি) ভোরে আদালতের বাইরে গুলি চালানোর পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।

বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় মিডিয়া দেয়া তথ্য অনুসারে, নিহত দুই বিচারপতি হলেন, হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ। তারা আদালতের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছিলেন। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিহত দুই বিচারপতি সক্রিয়ভাবে জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় জড়িত ছিলেন। নিহত বিচারকরা ছিলেন সাহসী এবং অভিজ্ঞ।’ তবে হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: রয়টার্স


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু