• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ছাত্র আন্দোলনে দুলাল হত্যা, কৃষকলীগ নেতা আকরাম গ্রেফতার


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্র আন্দোলনে দুলাল হত্যা, কৃষকলীগ নেতা আকরাম গ্রেফতার

রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. দুলাল সরদার হত্যা মামলায় ওয়ার্ড কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি মো. আকরাম খানকে (৪৫) গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১৮ জুলাই সকাল ১০টার দিকে বাড্ডা থানার ব্র্যাক ইউনিভার্সিটি সড়কে অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল দুলাল সরদার। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের নেতাকর্মীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে দুলালের বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গত ২ অক্টোবর বাদী মো. শরিফুল ইসলাম নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু