• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

৭১ আমাদের দেশ ও ভবিষ্যৎ দিয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ পি.এম.
ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজিত নির্বাচনি সভায় বক্তব্য দেন ফখরুল ইসলাম-ছবি-ভিওডি বাংলা

ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব ও ভবিষ্যৎ নিশ্চিত করেছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজিত নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “১৯৭১ আমাদের দেশ দিয়েছে, একটি ভূখণ্ড দিয়েছে, এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের সুযোগ তৈরি করেছে। দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী সেই ইতিহাসকে ভুলে যেতে চায়, কিন্তু ৭১ আমাদের মূল অস্তিত্ব। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।”

তিনি উল্লেখ করেন, স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দু-মুসলিম সবাই একত্রে লড়াই করেছে। “অনেক পরিবার আছে যারা ১৯৭১ সালে ঘরবাড়ি হারিয়েছে। স্বাধীনতার পর আমরা ধীরে ধীরে জীবন গুছিয়েছি। আমার বাড়ি ও বাবার ব্যবসা সব ধ্বংস হয়েছিল, কিন্তু আমরা মাথা নত করিনি।”

সভায় ফখরুল জানান, ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রাথমিক সময়ে দলের অস্তিত্ব খুবই সীমিত ছিল। “প্রথমে এখানে বিএনপি বলতে কিছুই ছিল না, সবখানেই ছিল জাতীয় পার্টি। তাদের প্রতিহত করতে আমি ছাত্রদের নিয়ে কাজ শুরু করি। আল্লাহর অশেষ রহমতে বিএনপি এখন অনেক শক্তিশালী।”

তিনি আরও বলেন, বিএনপি সব সময় গণতন্ত্র, অর্থনীতি ও উন্নয়নে কাজ করেছে। “যেদিন বেগম খালেদা জিয়ার জানাজা হয়, সেখানে মানুষের সমাগম ছিল এত বড় যে দাঁড়ানোর জায়গা ছিল না। আমরা অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছি, গুলি খেয়েছি, জেলে থেকেছি, মার খেয়েছি, কিন্তু কখনো মাথা নত করি নি। ভবিষ্যতেও করব না। গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন।”

সভায় উপস্থিত দলের কর্মী ও সমর্থকরা মির্জা ফখরুলের বক্তব্যে একত্রিত হয়ে সাপোর্ট জানান। তিনি ভোটারদের কাছে ৭১-এর ইতিহাসের মর্যাদা রক্ষা ও দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড