• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

র‍্যাবের নতুন নাম 'স্পেশাল ইন্টারভেনশন ফোর্স'

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এখন থেকে পরিচিত হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) নামে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বিশেষায়িত এই ইউনিট নতুন নামেই পরিচিতি পাবে। তবে, নতুন আদেশ জারির পরই এসআইএফ কার্যক্রম শুরু করবে।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আরও জানান, বিশেষায়িত এই ইউনিটের পোশাকেও পরিবর্তন আসছে। ইতোমধ্যেই নতুন পোশাক বানানো শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, “গত দেড় বছরে র‍্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে। অনেকের আশা ছিল, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী