• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে নাহিদের করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পি.এম.
ছবি: হাইকোর্ট

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম-এর বিরুদ্ধে করা রিট হাইকোর্ট খারিজ করেছে, ফলে তার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা থাকল না।

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনের জন্য ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার (২ ফেব্রুয়ারি) রিট করেন। রিটে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত করার আবেদন করা হয়েছিল।

হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান-এর বেঞ্চ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রিটটি খারিজের আদেশ দেন।

রিট খারিজ হওয়ায় ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই, জানিয়েছেন তার আইনজীবী।

নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী রিটটি দায়ের করেছিলেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
‘মৃত’ দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড
উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড
সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ