• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

গাজীপুরের জঙ্গি নাটক:

সাবেক ডিবি প্রধানসহ ১০ জন ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পি.এম.
সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ-ছবি-ভিওডি বাংলা

চলতি বছরে গাজীপুরের পাতারটেকে সাজানো জঙ্গি নাটকের মাধ্যমে সাতজনকে হত্যার অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ১০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। দীর্ঘ তদন্তের পর এ নিয়ে প্রথমবারের মতো বিচার শুরু হতে যাচ্ছে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিচারকের সামনে দাঁড়াবেন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। এই মামলার গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এবং পুলিশের সিটিটিসি ইউনিটের তৎকালীন প্রধান মো. মনিরুল ইসলাম।

প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্তের পর চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে এটি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আকারে দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল শোনানির পর পরবর্তী তারিখ ঘোষণা করবে।

নিহত সাতজনের মধ্যে একজন ইবরাহীম ছিলেন, যাত্রাবাড়ীর একটি মাদরাসায় পড়াতেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর তার বাবা তার হত্যার অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
বিটিটিবির সাবেক তিন কর্মকর্তার ৪৪ বছর করে জেল
অর্থ আত্মসাৎ মামলা বিটিটিবির সাবেক তিন কর্মকর্তার ৪৪ বছর করে জেল
শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড