• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

তারেক রহমানের বরিশাল আগমনকে স্বাগত জানিয়ে রহমাতুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

বরিশাল প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পি.এম.

আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে নগরীতে এক বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি বরিশাল নগরীর শিশু পার্কের সম্মুখ থেকে শুরু হয়ে লঞ্চঘাট এলাকা ও সিটি করপোরেশনের সামনে দিয়ে অগ্রসর হয়ে সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ নিজে। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

র‍্যালি চলাকালে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনার প্রতি আস্থা প্রকাশ করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একই সঙ্গে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান ভরসা। তার নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বরিশালে তার আগমন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করবে এবং গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও সুসংহত করতে হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধতা নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রহমাতুল্লাহ।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ