• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

হুঁশিয়ারির রাজনীতি নয়, মাঠের রাজনীতি চাই: সালাম

ভিওডি বাংলা ডেস্ক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ পি.এম.
আবদুস সালাম

হুঁশিয়ারি আর দম্ভের রাজনীতির পরিবর্তে মাঠের রাজনীতিতে বিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

সোমবার ২ ফেব্রুয়ারি ঢাকা–১৭ আসনের বনানীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, কিছু দল দাবি করছে তারা ছাড়া আর কেউ নেই। কিন্তু বাস্তবতা হলো বিএনপি আছে, জনগণের মধ্যেই আছে। আজকের উপস্থিতিই তার প্রমাণ।

গণসংযোগকালে তিনি বলেন, একটি দল ঢাকার সব আসন ‘সাইজ করে দেওয়া হবে’—এমন হুঁশিয়ারি দিচ্ছে। এসব বক্তব্যের সমালোচনা করে আবদুস সালাম বলেন, হুঁশিয়ারির রাজনীতি করে লাভ নেই। রাজনীতি করতে হলে মাঠে আসতে হবে, জনগণের কাছে যেতে হবে। যারা এসব বলে, তাদেরকেই ঢাকার সব আসনে সাইজ করতে হবে।

গণসংযোগের সময় সৃষ্ট যানজটের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “আমরা ইচ্ছাকৃতভাবে ট্রাফিক জ্যাম সৃষ্টি করতে চাই না। অল্প সময়ের জন্য যে যানজট হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, গণসংযোগ শেষে সবাই নিজ নিজ এলাকায় ফিরে যাবেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তারেক রহমানের জন্য ভোট চাইবেন এবং যার যার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করবেন।

আবদুস সালাম আরও বলেন, জনগণের অংশগ্রহণই প্রমাণ করে বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে সক্রিয় রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের