• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে অনিয়ম করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভিওডি বাংলা ডেস্ক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচন ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এসব বক্তব্যের মূল লক্ষ্য ভোটারদের প্রভাবিত করা, তবে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকেই দায়িত্ব পালন করছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে এক লাখ সেনাসদস্য, দেড় লাখ পুলিশ সদস্য, পাঁচ হাজার নৌবাহিনী সদস্য, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‌্যাব, পাঁচ হাজার কোস্টগার্ড এবং প্রায় ছয় লাখ আনসার মোতায়েন করা হচ্ছে। উপকূলীয় এলাকাগুলোতে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যসংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবাই যদি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং সমন্বিতভাবে কাজ করে, তাহলে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে।

নির্বাচনে বিএনসিসি নিয়োগের বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা, সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের মাধ্যমে সার্বিক নজরদারি নিশ্চিত করা হবে। পাশাপাশি সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে আগের মতোই নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অপরাধ করলে কেউই ছাড় পাবে না।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ বিভাগের ছয় জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী