• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টানা তিন দফায় কমল স্বর্ণের দাম

ভিওডি বাংলা ডেস্ক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পি.এম.
টানা তিন দফায় কমল স্বর্ণের দাম। সংগৃহীত ছবি

দেশের বাজারে টানা তিন দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া বিজ্ঞপ্তিতে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়েছে। বিকেল পৌনে ৪টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে তিন দফায় ভরিতে মোট ১৩ হাজার ৯৩৯ টাকা কমানো হলো।

নতুন দাম অনুযায়ী,

  • ২২ ক্যারেট: ভরি ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা
  • ২১ ক্যারেট: ভরি ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা
  • ১৮ ক্যারেট: ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা
  • সনাতন পদ্ধতি: ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা

বাজুস জানায়, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে সোমবার সকালে ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা বেলা পৌনে ১১টা থেকে কার্যকর হয়।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১৪ বার বেড়েছে, ৮ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বেড়েছিল, ২৯ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে—

  • ২২ ক্যারেট: ভরি ৬ হাজার ৩৫৭ টাকা
  • ২১ ক্যারেট: ভরি ৬ হাজার ৬৫ টাকা
  • ১৮ ক্যারেট: ভরি ৫ হাজার ২০২ টাকা
  • সনাতন পদ্ধতি: ভরি ৩ হাজার ৯০৭ টাকা

চলতি বছরে রুপার দাম ১৫ দফা সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৯ বার বেড়েছে, ৬ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকটে বেড়েছে মুরগির দাম
রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকটে বেড়েছে মুরগির দাম
রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর
হাইকোর্ট: রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর
ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর
ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর