• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বিমান বাংলাদেশের এমডি

   ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার শীর্ষ কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে এসেছে। গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় বিমান বাংলাদেশের এমডিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের একটি সূত্রের বরাতে জানা গেছে, সাফিকুর রহমানের বাসায় একটি শিশু গৃহকর্মী হিসেবে কাজ করত। অভিযোগ রয়েছে, ওই শিশুকে তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার থানায় মামলা করে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালবাগে ১৭ বছরের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লালবাগে ১৭ বছরের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আহত কর্মীর চিকিৎসার ব্যয় বহন করবে সিটি কর্পোরেশন: ডিএসসিসি প্রশাসক
আহত কর্মীর চিকিৎসার ব্যয় বহন করবে সিটি কর্পোরেশন: ডিএসসিসি প্রশাসক
কেউ ফিরেছেন ঈদ শেষে, কেউ যাচ্ছেন ঈদ করতে
সরেজমিনে কমলাপুর কেউ ফিরেছেন ঈদ শেষে, কেউ যাচ্ছেন ঈদ করতে