• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জম্মু ও কাশ্মীর-বারামুলায় ৪.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ এ.এম.
ভূমিকম্প। সংগৃহীত ছবি

জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটি ভোর ৫টা ৩৫ মিনিটে পাত্তান এলাকায় অনুভূত হয়। এখন পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

একই দিনে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৪.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এর অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ৯.০৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯২.৭৮ ডিগ্রি।

ভারতের ভূমিকম্প ঝুঁকির মানচিত্র অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ‘সিসমিক জোন–৫’-এর অন্তর্ভুক্ত, যা দেশের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি। অতীতে এই এলাকায় বেশ কয়েকটি বড় ধরনের ভূমিকম্প ঘটেছে। উল্লেখযোগ্য, ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের ভয়াবহ ভূমিকম্পে শক্তিশালী সুনামি সৃষ্টি হয়েছিল, যা ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি ডেকে এনেছিল।

বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্প গভীর ভূমিকম্পের তুলনায় বেশি ক্ষতিকর হয়ে থাকে, কারণ এতে উৎপন্ন কম্পন দ্রুত ভূপৃষ্ঠে পৌঁছে যায়, ফলে ভূমি বেশি কাঁপে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে যায়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৯২ সন্ত্রাসী
পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৯২ সন্ত্রাসী
চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান
চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান