• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১০৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পত্র ভুয়া: মন্ত্রণালয়

ভিওডি বাংলা ডেস্ক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পি.এম.
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পত্রকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  

মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে গত ২৭ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার।

পত্রে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে ইস্যু করা তথাকথিত ওই পত্রটি সঠিক নয়।

মন্ত্রণালয় জানায়, গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের স্বাক্ষরসংবলিত একটি পত্র (স্মারক নম্বর: ০৩.০৬.২৬৯০.০৬৮.২৫.০০৩.২৬-৫৬) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পত্রে দাবি করা হয়, প্রধান উপদেষ্টা সারা দেশের ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সানুগ্রহ অনুমোদন দিয়েছেন।

তবে বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে এলে তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে জানায়, ওই পত্রটি তাদের কার্যালয় থেকে ইস্যু করা হয়নি এবং এটি সম্পূর্ণ ভুয়া।

এ অবস্থায় মাঠ পর্যায়ের সব দপ্তর ও সংস্থাকে বিভ্রান্তিকর এই পত্র সম্পর্কে সতর্ক থাকার এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি সঠিক নয়—এমন তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী