• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

হাজারীবাগে দাড়ি পাল্লা প্রতীকের প্রচারণা সামগ্রী জব্দ

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পি.এম.
হাজারীবাগে দাড়ি পাল্লা প্রতীকের প্রচারণা সামগ্রী জব্দ। ছবি: ভিওডি বাংলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজধানীর হাজারীবাগ এলাকায় ঢাকা-১০ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকারের দাড়ি পাল্লা প্রতীকের প্রচারণা সামগ্রী জব্দ করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) হাজারীবাগের আম্বিয়া মসজিদের নিচে অবস্থিত ঢাকা-১০ আসনের একটি নির্বাচনী অফিস থেকে বিপুল পরিমাণ রঙিন পিভিসি ফেস্টুন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত এসব প্রচারণা সামগ্রী তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ফেস্টুনগুলো নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধির পরিপন্থী হওয়ায় আইন অনুযায়ী সেগুলো নষ্ট করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো প্রার্থী বা সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের