• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেট

   ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পি.এম.
ফাইল ছবি

ভোরের নিস্তব্ধতা ভেঙে দেশে আবারও হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এই কম্পন ধরা পড়ে, যার মাত্রা রিখটার স্কেলে ৩ দশমিক শূন্য।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোর ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে তিন মাত্রার ভূকম্পনটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটে এবং ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ২০৮ কিলোমিটার।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ৩ দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্পটি মৃদু শ্রেণির। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে উত্তর-পূর্বাঞ্চলের সিলেটে অবস্থিত। ভূমিকম্পটির অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে।

একই তথ্য নিশ্চিত করে ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। এটি ভারতের ত্রিপুরা রাজ্যের আমারপুর থেকে প্রায় ১৫৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে অবস্থান করছিল।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরের শেষ দিকে দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঢাকা অঞ্চলে। এর মধ্যে ২২ নভেম্বর সন্ধ্যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দুই দফা ভূকম্পন অনুভূত হয়। প্রথমটি ঘটে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৩ দশমিক ৭। পরেরটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী