• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও ঢাকায় চায়ের দোকানে বাসচালককে কুপিয়ে হত্যা

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পি.এম.
সুত্রাপুরের কাঁচা বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের সাথে কথা বলেন ইশরাক-ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গ্যাস সংকট, মাদক, ট্রাফিক জ্যাম ও পরিবেশ দূষণসহ এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। 

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানী সুত্রাপুরের কাঁচা বাজারে গণসংযোগকালে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, আমরা গ্যাসের সমস্যাটিকে এখন এক নম্বর প্রায়রিটিতে রাখছি। এই সংকট প্রবল আকার ধারণ করেছে এবং যেখানেই যাচ্ছি, সকলেই আমাদের কাছে গ্যাসের বিষয়ে অভিযোগ দিচ্ছেন। পাশাপাশি মাদক সমস্যাও এলাকায় বিরাজ করছে। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে।

ঢাকা-৬ একটি ঘিঞ্জি এলাকা হওয়ায় রাস্তাঘাট অনেক সরু এবং প্রতিদিনের মতো ট্রাফিক জ্যামের সমস্যাও রয়েছে। আমরা ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্টের মাধ্যমে যানজট কিছুটা হলেও কমাতে চাই। এ ছাড়া বায়ু ও পানি দূষণের সমস্যা আছে। এসব নিয়ে আমরা দীর্ঘমেয়াদে কাজ করে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলব।

ইশরাক হোসেন জানান, তার পরিকল্পনা স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী স্তরে বিভক্ত। “উন্নয়নের জন্য সময় প্রয়োজন। যদি পাঁচ বছর ক্ষমতায় থাকি,  আমরা একটি ফাউন্ডেশন গড়ে তুলতে চাই, যা এলাকার সমস্যাগুলো সমাধানের স্থায়ী কাঠামো হিসেবে কাজ করবে। বিশেষ করে ঢাকা-৬ এর ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ডিসেন্ট্রালাইজেশনের উদ্যোগ গ্রহণ করব এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করব। 

তিনি আরও যোগ করেন, পরিকল্পনাগুলো যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং দীর্ঘমেয়াদে এসব সমস্যা সমাধান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির