• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে ভূমিকম্প অনুভূত

   ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঘুম ভাঙার আগমুহূর্তে দেশের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার দিকে বাংলাদেশে একটি ভূমিকম্প আঘাত হানে।

এনসিএসের বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪.৮৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.০৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে।

এদিকে আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিষয়ক সংস্থা ভলক্যানো ডিসকভারি জানিয়েছে, রোববার ভোরে বাংলাদেশে হালকা মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। তাদের তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিটে সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির উৎস ছিল তুলনামূলকভাবে অগভীর গভীরতায় প্রায় ২০ কিলোমিটার বা ১২ মাইল নিচে। তবে এ ঘটনায় কোথাও কম্পন অনুভূত হয়েছে কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি রংপুর বিভাগের ঠাকুরগাঁও থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল বলে জানিয়েছিল ভলক্যানো ডিসকভারি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী