• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও ঢাকায় চায়ের দোকানে বাসচালককে কুপিয়ে হত্যা

নারীদের অধিকার ও সম্মান রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ পি.এম.
সুত্রাপুর ৪৪ নম্বর ওয়ার্ডের গণসংযোগকালে এক পথসভায় বক্তব্য দেন ইশরাক-ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার ও সম্মান রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী প্রতিশ্রুতিবদ্ধ।কয়েক দিন আগে কর্মজীবী নারীর পক্ষ থেকে কয়েকজন মহিলা তার সঙ্গে দেখা করে তাদের আশঙ্কার কথা জানান। তারা জানান, আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের কী পরিণতি হবে, সে বিষয়ে তারা উদ্বিগ্ন। 

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানী সুত্রাপুর ৪৪ নম্বর ওয়ার্ডের গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ‘ইনশাল্লাহ, সে রকম কোনো সুযোগ আমরা দেব না।  

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, তা নির্ধারিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ১৭ বছর ধরে আন্দোলন, সংগ্রাম, জেল-জুলুম, গুম ও খুনের শিকার হয়েছে। এ সময় তিনি ছাত্রনেতাদের গুম ও হত্যার প্রসঙ্গও উল্লেখ করেন।

ইশরাক হোসেন বলেন, বিএনপি একটি সুষ্ঠু, সঠিক ও শান্তিপূর্ণ নির্বাচন চায়, যাতে জনগণ ভোটের মাধ্যমে তাঁদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। যারাই নির্বাচিত হয়ে আসুক, যদি একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়, তাহলে জিতবে বাংলাদেশ, জিতবে বাংলাদেশের জনগণ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর কোনো উসকানিমূলক বক্তব্য বা আচরণের ফাঁদে পা দেওয়া যাবে না।  বিএনপির বিপুল জনসমর্থন দেশব্যাপী ছড়িয়ে রয়েছে, কোনোভাবেই এই জনসমর্থন বিপথে নেওয়ার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, বিএনপি সরকার গঠন করবে এবং দলের নেতা তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।

নারীদের সমাজে অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নারী নেতৃত্বের দৃষ্টান্ত অনুসরণ করে নারী-পুরুষ, ধনী-গরিব, শিশু-বৃদ্ধ, যুবক ও ছাত্র সবার মৌলিক ও নাগরিক অধিকার রক্ষায় দলটি কাজ করে যাবে বলে জানান তিনি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ সাহেদ মন্টুসহ ডাক্তার, ইঞ্জিনিয়ার ও এলাকার সাধারণ জনগণও নির্বাচনী প্রচারণায় যোগ দেয়।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির