• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান


প্রকাশ:  ১৮ জানুয়ারী ২০২৫, ১০:২০ এ.এম.
শেয়ার করুন 0
মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক 

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মা খা‌লেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ছেলে তা‌রেক রহমান। শুক্রবার (১৭ জানুয়ারি) সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মা‌কে দেখ‌তে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মী‌দের প্রশ্নের জবাবে মা‌য়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, দেশবাসীর কাছেই এটাই‌ বলব, সন্তান হি‌সে‌বে ওনার জন্য দোয়া চাই।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এদিকে, রাতের মধ্যেই খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। বোর্ডে তারেক রহমান ও জোবাইদা রহমানের পাশাপাশি যুক্ত থাকবেন থাকবেন লন্ডন ক্লিনিক ও বাংলাদেশের চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের জন হপকিনস হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি যোগ দেবেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজ্যের দ‍্যা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন তিনি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি