• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আমরা কোনো আধিপত্যবাদ মানব না: জামায়াত আমির

কুমিল্লা প্রতিনিধি    ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ পি.এম.
কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কোনো আধিপত্যবাদ মানব না। আর কোনো ফ্যাসিবাদ কিংবা দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।’

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত সময়ে শত নির্যাতন-নিপীড়ন সহ্য করেও আমরা দেশ ছাড়িনি। আমরা ছিলাম, আছি এবং থাকব—ইনশাআল্লাহ। আমরা মজলুম ছিলাম, তাই মজলুমের দুঃখ বুঝি। এজন্য আমরা কখনো জালিম হব না।’

দেশব্যাপী নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘কোনো মা-বোনের গায়ে হাত দেওয়া হলে আমরা তা মেনে নেব না। এমন ঘটনা যেখানেই ঘটুক, সেখানেই সাহসী যুবকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে—যেভাবে জুলাইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলে।’

তিনি আরও বলেন, ‘মা-বোনেরা কোনো ভয় পাবেন না। ভয়-ভীতিতে পিছিয়ে না গিয়ে ন্যায়ের পক্ষে ভোট দিন। চাঁদাবাজদের রুখে দিন। জামায়াত ক্ষমতায় এলে নারী সমাজ নিরাপদে থাকবে।’

জামায়াত আমির বলেন, ‘আপনারাই সেই মায়েরা, যারা আবরার ফাহাদ, আবু সাঈদ ও ওসমান হাদিদের জন্ম দিয়েছেন। যারা আপনাদের ভয় দেখায়, তাদের রুখে দিন। বলুন—আমি ভোট দিতে যাব, ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেব।’

তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিসভার সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন।’

যুবকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দেব না। কর্মসংস্থান সৃষ্টি করে তাদের দেশ গড়ার কারিগরে পরিণত করব এবং সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করব।’

সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ