• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

আসিফ মাহমুদ সজীব:

সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পি.এম.
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারি নিয়ম অনুযায়ী দুই মাস থাকা সুযোগ থাকা সত্ত্বেও তিনি গত বছর পদত্যাগের মাত্র ২০ দিন পরই সরকারি বাসা ছেড়ে দিয়েছেন। তবে সেই বাসা ছাড়ার পরও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাবেক উপদেষ্টা এই অভিযোগ করেন। পোস্টে তিনি লিখেছেন, “সরকারি নিয়ম অনুযায়ী দুই মাস থাকা গেলেও পদত্যাগের ২০ দিন পরে গত বছরই বাসা ছেড়েছি। অথচ এটা নিয়েও মিডিয়া ট্রায়ালের শিকার হলাম।”

এনসিপির মুখপাত্র হিসেবে পরিচিত আসিফ মাহমুদ আরও লিখেছেন, “আমার পলিটিক্যাল আর্গুমেন্টের পাল্টা আর্গুমেন্ট দিন, সৎসাহস থাকলে। আপনাদের দখলে মিডিয়া আছে বলেই রাজনৈতিক জবাবের বদলে ব্যক্তিগত আক্রমণ করা অত্যন্ত লজ্জাজনক এবং হীনমন্যতার পরিচয়।”

সাবেক এই উপদেষ্টা পোস্টে বাসা ছেড়ে দেয়ার তারিখ এবং বাসায় থাকা আসবাবের তালিকাও যুক্ত করেছেন। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ‘পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ-মাহফুজ ব্যবহার করছেন’। এসব দাবিকে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ হিসেবে খারিজ করেছেন আসিফ মাহমুদ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি। পদত্যাগের পর তিনি ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবন নিয়ে মিডিয়ায় সরাসরি জবাব দিয়েছেন।

এই ঘটনা সরকারি বাসাভবন ব্যবহারের নিয়ম ও সাবেক কর্মকর্তাদের ব্যক্তিগত জীবন ও মিডিয়ার ভূমিকা নিয়ে নতুন বিতর্ককে উদ্রেক করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ