• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৩২ এ.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-ছবি-ভিওডি বাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে এ জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। জনসভা উপলক্ষে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় জামায়াতের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং ডাকসুর ভিপি সাদেক কায়েম।

এর আগে শুক্রবার জামায়াতের আমির কুমিল্লায় একাধিক নির্বাচনি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সন্ধ্যা ৬টায় লাকসাম স্টেডিয়ামে জনসভায় যোগ দেওয়ার পর রাত সাড়ে ৮টায় কুমিল্লা টাউন হল মাঠে আরেকটি জনসভায় বক্তব্য দেন।

লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরোয়ার উদ্দীন সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

চৌদ্দগ্রামের জনসভা শেষে জামায়াতের আমির কুমিল্লার আরও কয়েকটি উপজেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে কুমিল্লা ত্যাগ করবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। এ নির্বাচনি সফরের মাধ্যমে জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা নির্বাচনী প্রচারণাকে ত্বরান্বিত করার চেষ্টা করছেন।

ভিওডি বাংলা/জা 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক