• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

নাহিদ ইসলাম:

সংসদে কোনো অসৎ মানুষ দেখতে চাই না

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পি.এম.
বনশ্রীতে নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম -ছবি-ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা সংসদে কোনো অসৎ মানুষ দেখতে চান না।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বনশ্রী এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ভূমিদস্যু, দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা অন্য কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না। আমাদের লক্ষ্য হল স্বচ্ছ ও ন্যায়সঙ্গত রাজনীতি প্রতিষ্ঠা করা।” তিনি আরও বলেন, দেশ ও এলাকার উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে। “আমি নিজেই এই বনশ্রী এলাকায় বড় হয়েছি। আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা শুধু দেশ নয়, এই এলাকার সংস্কারও চাই।”

তিনি ৫ আগস্টের ঘটনার প্রসঙ্গে বলেন, “হাসিনা তখন দেশ ত্যাগ করেছেন। তার আমলে যেসব অনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছিল, সেগুলো আর বাংলাদেশে চলবে না। চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি আমরা আর চাই না।” নাহিদ জানান, ১১ দলের পক্ষ থেকে তারা দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে।

নাহিদ ইসলাম স্থানীয় সমস্যাগুলোর দিকে আলোকপাত করে বলেন, বনশ্রী এলাকায় গ্যাস সংকট, রাস্তা-ঘাটের অবস্থা খারাপ এবং চাঁদাবাজি ও মাদক ব্যবসা বড় সমস্যা। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে জনগণ সমস্যার মুখোমুখি হলে থানায় গিয়ে ওসির সহায়তা পাবে। “আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করব এবং আইন-শৃঙ্খলা বজায় রাখব,” বলেন তিনি।

নাহিদ বলেন, এই নির্বাচনে জনগণের নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করা হবে। তিনি স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং বলেন, “আমরা এক নতুন, ন্যায্য ও স্বচ্ছ রাজনীতি গড়ে তুলতে চাই।”

নির্বাচনী প্রচারণা চলাকালীন, নাহিদ ইসলাম স্থানীয়দের সঙ্গে সরাসরি আলাপ করেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের