• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

নির্বাচনী প্রচারণায় আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ এ.এম.
নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় পর তার এই সফরকে ঘিরে রংপুরসহ আশপাশের জেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলায় পৌঁছে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বিকেল সাড়ে ৪টায় শুরু হতে যাওয়া এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।

দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর ও জনসভাকে ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভার মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। একই সঙ্গে জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে নগরী ও আশপাশের এলাকায় ব্যাপক মাইকিং করা হচ্ছে।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম বলেন, “দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা আশা করছি, আজকের জনসভা ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হবে।”

তিনি আরও জানান, জনসভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেবেন। এতে করে নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হবে বলে দলের নেতারা আশাবাদী।

উল্লেখ্য, দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের রংপুর সফরের সিদ্ধান্তে দলের তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ের সব স্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। অনেকের মতে, এই সফরের মাধ্যমে রংপুর অঞ্চলে বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও জোরদার হবে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের