• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

রাঙ্গাবালী

আ’লীগ ও সহযোগী সংগঠনের ‎অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার বড়বাইশদিয়া কলেজ মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভা শেষে  তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

‎এসময় বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। ‎

নব্য যোগদানকারীদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছিলেন। তাদের মধ্যে তিনজন ইউপি সদস্যও ছিলেন। তারা হলেন বড়বাইশদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ইমাম হোসেন, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মতি মিয়া ও ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান সোহাগ।

‎এ প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘আমরা চাই সবার জন্য বাংলাদেশ। আমরা চাই জনগণ সার্বভৌম। জনগণ যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত আগামী দিনে কার্যকার হবে। তারা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবে। এই যে সম্মিলিত জাতি সত্ত্বা, ঐক্যবদ্ধ বাংলাদেশে এটাই আজকের মূল ম্যাসেজ জনগণের কাছে। এই ম্যাসেজে বিএনপির প্রতি তাদের আস্থা অর্জন হওয়ায় রাজনৈতিক দলগুলো আমাদের দলে যোগ দিচ্ছে। এই যোগদান সন্তোষজনক।’

ভিওডি বাংলা/ মোঃ কাওছার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ