• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নতুন স্বৈরাচার চাই না: নাহিদ ইসলাম

নরসিংদী প্রতিনিধি    ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ পি.এম.
নরসিংদীতে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এক স্বৈরাচারকে হটিয়ে নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে আমরা চাই না।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) সংসদীয় আসনের ঘোড়াশালে এনসিপি ও ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চায় না; বরং লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করছে। তার ভাষায়, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে এবং অর্থনীতি পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তবে তার আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজির রাজনীতির কারণে দেশের সব সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। 

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন প্রত্যাশা করেন।

সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নরসিংদী-২ আসনে দলের প্রার্থী সারোয়ার তুষারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, যারা আবারও আওয়ামী লীগকে ফেরাতে চায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের বিতাড়িত করা হবে।

ভিওডি বাংলা/ এস/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ