• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তামিমের উত্তপ্ত আচরণ নিয়ে যা বললেন সাব্বির

   ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে ঘটেছে অপ্রীতিকর এক ঘটনা। খেলার মাঝে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার সাব্বির রহমানকে উদ্দেশ্য করে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। যার একটি দৃশ্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের মধ্যে হওয়া সে অপ্রীতিকর ঘটনা নিয়ে কথা বলেছেন সাব্বির। রাগ-ক্ষোভ প্রকাশ না করে বরং তামিমের প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছেন সাব্বির।

একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবে ও না, আমি জানি। ওনার হিট দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি , সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।’

বৃহস্পতিবার ঘটনাটির সূত্রপাত ঘটে বরিশালের ইনিংসের নবম ওভারে। ঢাকার দেয়া ১৪০ রানের টার্গেটে ব্যাট করছিল বরিশাল। উইকেটে ছিলেন ডেভিড মালান এবং তামিম। চতুরঙ্গ ডি সিলভার করা ওই ওভারের দ্বিতীয় বলটা কাভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান নেন তামিম। বাউন্ডারিতে দাঁড়িয়ে বলটি আটকান সাব্বির রহমান। তবে ব্যাটারদের ধোঁকা দিতে সরাসরি উইকেটরক্ষককে থ্রো না করে বলটা আবার ফেলে দেন সাব্বির। বল ধরেও না ধরার বা না ধরে ধরার এমন অভিনয়কে ক্রিকেটের পরিভাষায় বলা হয় ফেইক ফিল্ডিং। সাব্বিরও হয়তো তেমন কিছুই করেছিলেন।
 
তবে সাব্বিরের এই কৌশল সহজভাবে নিতে পারেননি তামিম। রান নিয়ে উইকেটের অপর প্রান্তে যাওয়ার পরপরই সাব্বিরের উদ্দেশে কড়া কথা বলেন এই ব্যাটার। মাঠের স্ট্যাম্প মাইক থেকেই শোনা গিয়েছে সেই কথা। ভিডিও ফুটেজে তামিমকে সাব্বিরের উদ্দেশে বলতে শোনা যায়, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’
 
এই কথার পরে আরও কিছু বলতে শোনা গিয়েছে তামিমকে। কিন্তু সেসব কথা স্পষ্ট বোঝা যায়নি। ঘটনার পর সাব্বিরও উত্তেজিত হয়েছেন। তামিমের দিকে এগিয়েও যেতে দেখা যায় তাকে। তবে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা এসে  সাব্বিরকে শান্ত করলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। এসময় ফিল্ড আম্পায়াররাও দুজনকে শান্ত করতে ভূমিকা পালন করেছেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল দুনিয়ায় আলোচনায় রোনালদোর ছেলে
ফুটবল দুনিয়ায় আলোচনায় রোনালদোর ছেলে
বায়ার্নের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয় বার ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগ বায়ার্নের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয় বার ফাইনালে পিএসজি
নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
রায় ১০ জুন নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর