• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নাহিদ ইসলাম

গণজোয়ার দেখে পেশিশক্তির আশ্রয় নিচ্ছে একটি দল

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পি.এম.
ঢাকা-১১ আসনের বাড্ডার গোদারাঘাট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে নাহিদ ইসলাম। ছবি: ভিওডি বাংলা

এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্যপ্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে ১১ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি দল পেশিশক্তির প্রভাব বিস্তারের চেষ্টা করছে। গত দুই দিনে তাদের প্রার্থীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, এসব অপতৎপরতা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১১ আসনের বাড্ডার গোদারাঘাট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পরিকল্পিতভাবে একটি পক্ষ প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। এ জন্য তারা হামলা ও হুমকির পথ বেছে নিয়েছে। আমাদের দুই প্রার্থীর ওপর হামলা করা হয়েছে, এমনকি আমাদের নারী কর্মীরাও হামলার শিকার হচ্ছেন।

তিনি বলেন, এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা লক্ষ্য করা যায়নি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে আগের মতো দমিয়ে রাখা যাবে না। জনগণ এবার চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দেবে।

ব্যালট বাক্স ছিনতাই বা ভোটকেন্দ্র দখলের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ এখন অনেক বেশি সজাগ ও সচেতন। সামনে যদি কেউ আবারও গণতন্ত্রবিরোধী কোনো কার্যক্রমের চেষ্টা করে, তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

নির্বাচনি প্রচারণায় নাহিদ ইসলামের সঙ্গে জামায়াত ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়