• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নজরুল ইসলাম

জুলাই সনদের বাইরে আরও সংস্কারের পরিকল্পনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ পি.এম.
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী প্রচারণার মিছিল শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন নজরুল ইসলাম খান। সংগৃহীত ছবি

জুলাই সনদে যে সংস্কারে কথা আছে এর বাহিরেও মানুষের কল্যাণের বিষয়টি বিএনপির মাথায় আছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী প্রচারণার মিছিল শেষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিলটি সুপ্রিম কোর্টের সামনে থেকে শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের ইতিহাসে পরিবর্তনের সুফল বহন করেছে বিএনপি। একদলীয় স্বৈরাশাসনের গোরস্তানের উপর বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে দলটি। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশে যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে, তখন জনগণ আবার বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের নেতা তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে। এই দেশের মানুষ বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবেসে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। কারও কারও এটা পছন্দের না, তারা নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তারা নির্বাচনের বাধা দিয়েছিল, ব্যর্থ হয়েছে। জনগণের দাবির মুখে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা দেখছি তারা টাকা পয়সা খরচ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তিকে যুক্ত করে বিএনপির নামে মিথ্যা অভিযোগ ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। কিন্তু এসব করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। 

নজরুল ইসলাম খান বলেন, ওনারা (জামায়াত নেতা) দাবি করেন, তারা নাকি ইসলামি মানুষ। তারা দম্ভ করছেন। ইসলামি শিক্ষা ভুলে গেছে। মহান আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন অহংকারীদের। এই কারণে তাদের পতন নিশ্চিত হবে। 

আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, নানাভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি জনগণ বিভ্রান্ত হবেন না। সবাই ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবেন, জনমত সৃষ্টি করবেন। ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবো। বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছে, জুলাই সনদে যে সংস্কারের কথা বলা হয়েছে, তার বাইরেও মানুষের কল্যানের জন্য আরও অনেক সংস্কারের চিন্তা আমাদের মাথায় আছে।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড