• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

আইজিপি বাহারুল

নির্বাচনেও পুলিশ হবে পেশাদার ও নিরপেক্ষ

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:০১ পি.এম.
বক্তব্য রাখছেন আইজিপি বাহারুল আলম। সংগৃহীত ছবি

আইজিপি বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও নিরপেক্ষতা প্রমাণ করতে সক্ষম হবে। তিনি উল্লেখ করেন, বাহিনী এখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে নিরলস কাজ করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ মুহূর্তটি শুধুই ব্যক্তিগত সাফল্য নয়, এটি আপনার ন্যায্য অবস্থানের পুনঃপ্রতিষ্ঠা। ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় আপনাদের বৈধ অধিকার ফিরিয়ে দিয়েছে।’

আইজিপি আরও বলেন, ‘আমরা এখন এমন একটি বিশ্বে দাঁড়িয়ে আছি যেখানে সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়ে উঠছে। কেবল শারীরিক শক্তি বা প্রথাগত পুলিশিং যথেষ্ট নয়; এখন প্রয়োজন বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত অভিযোজন এবং বৈশ্বিক সচেতনতা।’

নতুন এএসপি কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব এবং ডিজিটাল দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, ‘সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং বিধি-বিধানের প্রতি আনুগত্য বজায় রেখে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নিতে হবে।’

হেডকোয়ার্টার্সের তথ্য অনুযায়ী, এএসপি প্রবেশনারদের মধ্যে ২৭তম ব্যাচের ৬০ জন, ২৮তম ব্যাচের একজন এবং ৪৩তম ব্যাচের ৬ জন কর্মকর্তা রয়েছেন। ২৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা ‘নিয়োগ বঞ্চিত’ হয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর নিয়োগ পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস) মুসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী