• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

পটুয়াখালী-৩ আসন

নেতাকর্মীদের হুমকি ও হামলার অভিযোগ নুরুল হক নুরের

পটুয়াখালী প্রতিনিধি    ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ পি.এম.
গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছেন নুরুল হক নুর। সংগৃহীত ছবি

পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা–দশমিনা) প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, তার দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। রাস্তাঘাট ও বাজারে দেখা হলে তাদের সঙ্গে নানা ধরনের সংঘাত ও ঝামেলায় জড়ানো হচ্ছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

নুরুল হক নুর বলেন, গত পরশুদিন পানপট্টি এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে তাদের কর্মী রাকিবের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া গতকাল সোমবার রাতে দশমিনা উপজেলার চরবোহান ইউনিয়নে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে হামলা ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘গতকাল আমি নিজেই আলিপুরা এলাকায় গণসংযোগে গিয়েছিলাম। আমাদের উপস্থিতিতেই আমাদের কর্মী চান মিয়াকে মারধর করা হয়। পরে বলা হয়, সে টাকা পাবে। কিন্তু টাকা পাওয়ার আগে সে কী করেছে—এই প্রশ্ন থেকেই যায়।’

নুর অভিযোগ করেন, এর আগেও চরকপালবেড়া এলাকায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। চরকপালবেড়া ও চরবোরহান এলাকায় ভূমিদস্যুদের আধিপত্য রয়েছে, যারা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের আশ্রয়ে রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণে নিতে সরকারি সুবিধাভোগীরা চেয়ারম্যান ও মেম্বারদের ভয়ভীতি দেখিয়ে সুবিধা আদায় করেছে। অনেকে ভয়ের কারণে মুখ খুলতে পারেননি।’

নুরুল হক নুর বলেন, চরবোরহান এলাকায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা গণসংযোগ করতে গেলে ট্রলার থেকে নামার সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করা হয়। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে পুলিশ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। পুলিশের আসার খবর পেয়ে তারা নিজেরাই নিজেদের অফিস ভাঙচুর করে একটি নাটক সাজায় এবং পরে সেই ভিডিও সংবাদমাধ্যমে প্রচার করে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি নির্বাচনকালীন সময়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়ে বলেন, যাচাই ছাড়া ভুল সংবাদ প্রচার হলে তার দায় সংশ্লিষ্ট সংবাদকর্মীদের নিতে হবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল