• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মির্জা আব্বাসকে বহিষ্কার করার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ পি.এম.
ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘মির্জা আব্বাসকে দল থেকে দ্রুত বহিষ্কার করতে হবে।’ তিনি এ আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার ফকিরাপুল মোড়ে পারাবাত হোটেলের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজ পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করা হয়েছে। হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়েছে এবং মির্জা আব্বাসের ভাগিনাই নেতৃত্ব দিয়েছে। তাই আমি চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি, মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করুন।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “আমি দেশের মানুষের কাছে বিচারের ভার ছেড়ে দিলাম। হয় আমি বেঁচে থাকবো, নতুবা সন্ত্রাসী চাঁদাবাজরা বেঁচে থাকবে।”

ঘটনার সূত্রপাত হয় রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসব অনুষ্ঠানে। নাসীরুদ্দীন পাটওয়ারী আমন্ত্রিত অতিথি হিসেবে কলেজে উপস্থিত হলে গেটের সামনে তাকে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। এরপর একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। ধাক্কাধাক্কির কারণে অনুষ্ঠান মঞ্চও ভেঙে পড়ে।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপস্থিত থাকার কথা ছিল। তবে সংঘর্ষের কারণে তার আগেই উত্তেজনা শুরু হয়।

এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বেড়ে গেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, হামলাকারীরা পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করেছে। এ ঘটনায় শান্তি ও আইনের শাসন বজায় রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড