• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল


প্রকাশ:  ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:২২ পি.এম.
শেয়ার করুন 0
খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল

ভিওডি বাংলা রিপোর্ট

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসায় বেশ ভালো সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা। শুক্রবারের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট হাতে পাবার পরই চূড়ান্ত হবে চিকিৎসা পদ্ধতি। হাসপাতালে তাকে নিয়মিত দেখভাল করছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ অষ্টম দিনের মতো চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালের অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তাঁর সার্বিক চিকিৎসা। বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড প্রতিদিনই স্বাস্থ্যের প্রয়োজনীয় নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন, সে হিসেবে প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে সর্বাধুনিক চিকিৎসা দেয়া হচ্ছে। লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি, হার্টের পরীক্ষার রিপোর্ট হাতে পাবার পরই চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত করবে মেডিকেল বোর্ড। তাঁর আগে সেরে নিচ্ছেন চিকিৎসা পদ্ধতির রোডম্যাপ। 

বাংলাদেশ থেকে যাওয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সমন্বয় করেই চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। 

প্রতিদিনই সকাল থেকে রাত অবধি পালা করে খালেদা জিয়াকে সঙ্গ দিচ্ছেন পরিবারের সদস্যরা। দুই পুত্রবধু, তিন নাতনিরা সময় দিচ্ছেন তাঁকে। সার্বিক সব বিষয় নিজ হাতে দেখভাল করছেন বড় ছেলে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি চিকিৎসক নিহত
গুলিতে নিহত মো. ইয়াছিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া