• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ লাখ টাকার মালামাল ভস্মীভূত

   ২৬ জানুয়ারী ২০২৬, ১১:০২ পি.এম.
রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের ৩ টি টিনের ঘর সহ প্রায় ২ লাখ টাকার মালামাল ভস্মিভুত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাখাঁ মৌজার সওদাগর পাড়ায় শাহিন আলমের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে রাজারহাট উপজেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এলাকাবাসী ওক্ষতিগ্রস্থ পরিবার জানান, সোমবার বিকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাখাঁ মৌজার সওদাগর পাড়ায় শাহিন আলমের শয়ন ঘরে আগুন লাগে।   মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পুরো বাড়ি প্রজ্জ্বলিত হয়ে উঠে। এতে শাহিন আলমের ৩টি টিনের ঘর এবং ঘরে রাখা নগদ ৫হাজার সহ আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সব মিলে তার ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়ছে বলে জানান। 
 
স্থানীয়রা ধারনা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ পরিবারটি সর্বস্ব  হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। বিষয়টি রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু তাহের বিষিয়টি নিশ্চিত করে বলেন, পানির পাম্পের সুইচে সর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ড হয়েছে।

ভিওডি বাংলা/ প্রহলাদ মন্ডল সৈকত/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু