• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

এনটিআরসি:

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৩১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। 

রোববার (২৫ জানুয়ারি) এক বার্তায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এনটিআরসিএ ইতোমধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এনটিআরসিএ চেয়ারম্যান জানান, চলতি সপ্তাহের মধ্যেই ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ সম্পন্ন করা হবে। সুপারিশ প্রদান শেষ হওয়ার পরপরই নির্বাচিত প্রার্থীদের জন্য ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের জন্য সাত দিনের সময় নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হলে অনলাইনের মাধ্যমে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করা হবে। শূন্য পদের তথ্য সংগ্রহের জন্যও প্রতিষ্ঠানগুলোকে সাত দিনের সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় শিক্ষক পদের তথ্য এনটিআরসিএর নির্ধারিত অনলাইন পোর্টালে জমা দেবে।

শূন্য পদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে সব প্রক্রিয়া সম্পন্ন করে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান তিনি। মো. আমিনুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, সব কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধনের অপেক্ষায় থাকা লক্ষাধিক চাকরিপ্রার্থী এই বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে রয়েছেন। ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে
চিফ প্রসিকিউটর: রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে