• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ধানের শীষ থেকে নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে এলাকাকে গড়ে তুলব

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ পি.এম.
খিলগাঁও ঢাকা-৯ আসনের নির্বাচনী প্রচারণা বক্তব্য রাখছেন হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ধানের শীষ থেকে নির্বাচিত হলে এই এলাকার মানুষের অভাব-অভিযোগ নিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা এই এলাকাকে গড়ে তুলব ইনশাল্লাহ।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানী খিলগাঁও ঢাকা-৯ আসনের নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।  

হাবিব বলেন, ‘আজ আমাকে যদি বলা হয় কয় ভাই কয় বোন, আমি বলতে পারব না। আমার হাজার হাজার ভাই, হাজার হাজার বোন, হাজার হাজার অভিভাবক রয়েছেন। যার এত হাজার হাজার ভাই-বোন এবং অভিভাবক, সে কি নির্বাচনে ব্যর্থ হতে পারে? কখনোই ব্যর্থ হতে পারে না।’

হাবিব আরও জানান, বাংলাদেশের কোটি কোটি মানুষ যে আদর্শ ধারণ করে এবং যে প্রতীককে ভালোবাসে, ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়ে আমি তাদের সামনে হাজির হয়েছি। আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী থেকে এখনও নিজেকে কর্মী মনে করি। আজ দল আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের সামনে নিয়ে এসেছে।

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া গণতান্ত্রিক আন্দোলনে শহীদ সব নেতাকর্মী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত এবং শহীদ শরিফ ওসমান হাদিসসহ সকলের জন্য দোয়া করেন।

হাবিব বলেন, এখানে যারা বসে আছেন, এরা বেশিরভাগ মজলুম, বেশিরভাগ কারাগারে ছিল, আমিও কারাগারে ছিলাম। তাই আমরা সকলে বিশ্বাস করি, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।

সভায় উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী ও এলাকাবাসী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ আবুল হোসেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড