• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারী:

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ পি.এম.
এজিবি কলোনি বাজারে নির্বাচনী প্রচারণায় প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী-ছবি: সংগৃহীত

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ছে না, অথচ সামান্য বিষয়কে কেন্দ্র করে অন্য প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে তিনি এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল ও এজিবি কলোনি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “প্রশাসনের দায়িত্ব সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। একটি দলের বড় অনিয়ম চোখে পড়ে না, অথচ অন্যদের বিরুদ্ধে ছোটখাটো বিষয় নিয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় তিনি বিএনপির সমর্থকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়া প্রয়োজন। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা রোববার সকালে খিলগাঁও বৌ বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করেন। পরে তিনি খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় প্রচারণা চালান।

গণসংযোগকালে ডা. তাসনিম জারা বলেন, নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি সুন্দর সমাজব্যবস্থা গড়ে তুলবেন। ঢাকা-৯ আসনের নাগরিক সব মৌলিক সুবিধা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে কাজ করার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করবেন বলেও জানান এই স্বতন্ত্র প্রার্থী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড