• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

রেলের মহাপরিচালক

রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ এ বছরই

   ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় গ্যাংকার যোগে উলিপুরে যাওয়া পথে রাজারহাটবাসীর পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের নিকট আবেদন করলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে। সেই সাথে অর্থ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে রেল স্টেশনের নতুন ভবন নির্মাণ ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দেয়া যেতে পারে।’

এর আগে, স্টেশনে নতুন ভবন, লুপ লাইন, প্লাটফর্ম নির্মাণ ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি চেয়ে এলাকাবাসীর পক্ষে খন্দকার আরিফ, শামসুজ্জামান সরকার (সুজা), আরিফুল ইসলাম, মোহাম্মদ আলী মন্ডল (এটম) ও হামিদুল ইসলাম মহাপরিচালকের নিকট আবেদন করেন।

এসময় রাজারহাট রেল স্টেশন কক্ষে মহাপরিচালক অবস্থান করলে রাজারহাটবাসীর পক্ষে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

ভিওডি বাংলা/ প্রহলাদ মন্ডল সৈকত/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ