• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

তারেক রহমান

চট্টগ্রামে রাত্রিযাপন, পলোগ্রাউন্ড মাঠে জনসভা কাল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ পি.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামে তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রোববার চট্টগ্রামসহ চার জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলীয় চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের সূচি প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, নির্বাচনি প্রচারণার অংশ নিতে গতকাল শনিবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সফরসঙ্গীদেরসহ বিমানযোগে রওয়ানা দিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম পৌছান তারেক রহমান। সেখানে রাত্রিযাপন করবেন তিনি। রোববার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইয়ুথ পলিসি টক’-এ অংশ নেবেন তিনি। এসময় শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়নসহ বিএনপির বিভিন্ন নীতিগত বিষয়ে মতবিনিময় করবেন এবং তরুণদের পরামর্শ শুনবেন। এরপর তারেক রহমান চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে যাত্রাপথে ফেনীর পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। পরবর্তীতে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক তিনটি নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। একই দিনে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠের সমাবেশে যোগ দিয়ে দিনশেষে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনি সফরে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে বিপুল গণজোয়ার সৃষ্টি হয়েছে। গভীর রাত পর্যন্ত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রমাণ। গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচনী প্রচারণা অফিসে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের প্রচার ২২ জানুয়ারি সিলেট দিয়ে শুরু করেন তারেক রহমান। ওই দিন সিলেটের পর আরও ছয়টি জেলায় সমাবেশ করে ঢাকায় ফেরেন তিনি। এরপর গত শুক্রবার রাতে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে রাজধানীর ভাষানটেকের বিআরবি ময়দানের জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। জনসভায় মঞ্চে উঠেই স্থানীয় কয়েকজনকে দর্শকসারি থেকে ডেকে নেন তারেক রহমান। তাঁদের কাছ থেকে এলাকার সমস্যার কথা শোনেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্রুত সময়ে স্থানীয় সরকার নির্বাচন চায় বিরোধী দল
দ্রুত সময়ে স্থানীয় সরকার নির্বাচন চায় বিরোধী দল
বর্তমান ব্যবস্থায় মত প্রকাশে কেউ গুম হবে না : রিজভী
বর্তমান ব্যবস্থায় মত প্রকাশে কেউ গুম হবে না : রিজভী
২ দিনের স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির
২ দিনের স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির