• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

মাদারীপুর-৩

আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের: রফিকুল ইসলাম

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর-৩ আসনের ১০দলের মনোনীত পদপ্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) ডাসার উপজেলার কাজি বাকাই ইউনিয়নের বাঁশতলা (চৌরাস্তায়) মোড়ে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেনো অবৈধ কোনো কিছু না করতে পারে সেই দিকে সকলকে সজাগ থাকতে হবে। আমরা ভালো কাজের সহযোগীতা করবো, খারাপ কাজের বিরোধিতা করবো। কেউ যদি অন্যায় ভাবে কিছু করে আমরা গণ প্রতিরোধ গড়ে তুলবো। আমরা কারো শত্রু নই কারো প্রতিপক্ষ নই আমরা অন্যায়ের বিরুদ্ধে।

তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য যার যে মেধা আছে যার যে যোগ্যতা আছে সকলে মিলে বাংলাদেশকে গড়ে তুলবো। বাংলাদেশের দ্বিতীয় সংসদ নামে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানেরা যেভাবে ভোট দিয়ে সৎ এবং যোগ্য ব্যক্তি নির্বাচিত করেছে তেমনি আপনারাও সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন।

যুবকরা সিদ্ধান্ত নিয়েছে আগামী সংসদ নির্বাচনে তারা সৎ এবং যোগ্য ব্যক্তিদের ভোট দিয়ে নির্বাচিত করবে কোনো চাঁদাবাজ দূর্নীতিবাজকে ভোট দিবেনা।তারা সকলে মিলে ভোট দিয়ে সৎ ও যোগ্য সরকার গঠনে সহযোগিতা করবে।

এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আমির মাওলানা মোকলেচুর রহমান, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান। ডাসার উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি হাফেজ সানাউল্লাহ। কালকিনি উপজেলা আমীর এনামুল হক, সেক্রেটারি মাওলানা হুজাইফা।ছাত্র শিবিরের মাদারীপুর জেলা সভাপতি রিফাত হোসাইন, ডাসার উপজেলা সেক্রেটারি শাহরিয়ার সিফাত। ডাসার উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রব। নবগ্রাম ইউনিয়নের জামাতের সেক্রেটারি মিলন ঢালী।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন মাওলানা হাবিবুর রহমান সেক্রেটারি জামাত ইসলামী কাজি বাকাই ইউনিয়ন।

ভিওডি বাংলা/ তুহিন মৃধা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শ্রমিক কল্যাণ নেতা
বগুড়া জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শ্রমিক কল্যাণ নেতা
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা
বন্ধ ফিলিং স্টেশন রক্ষায় বাঁশের বেড়া
জ্বালানি তেল শূন্য রাজারহাট বন্ধ ফিলিং স্টেশন রক্ষায় বাঁশের বেড়া