• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ইশরাক হোসেন

সুযোগ চাই, জনগণের পাশে থাকতে চাই

নিজস্ব প্রতিবেদক    ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে  একবারের জন্য সুযোগ দিলে জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানী বংশালে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে ৩৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। ইতিপূর্বে আমি কখনো কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করিনি, কোনো গুরুত্বপূর্ণ পদেও ছিলাম না। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। একবারের জন্য আমাকে সুযোগ দিন। জনগণের প্রত্যাশা অনুযায়ী  কাজ করে যাব ইনশাআল্লাহ।

ইশরাক হোসেন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি গোপীবাগে থাকি। যদি কখনো মনে করেন আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, আমার বাসায় এসে আমাকে ধরে নিয়ে আসবেন আমি কাজ করে দেব। 

তিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা তুলে ধরে বলেন, একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের লক্ষ্যেই বিএনপির পরিকল্পনা।

এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, আমাদের এলাকায় জলাবদ্ধতা, যানজট, গ্যাস সংকট, রাস্তাঘাটের দুরবস্থা, ড্রেনেজ সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং মশা-মাছির উপদ্রবে জনজীবন একেবারে নাকাল। এসব সমস্যা আমরা চিহ্নিত করেছি। আপনারা সুযোগ দিলে এসব সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমি আপনাদের ছেলে, সন্তান ও ভাই হিসেবে আজীবন আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সব সমস্যা সমাধানে আমার সর্বাত্মক দিয়ে কাজ করবো। আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শরিক হোন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্রুত সময়ে স্থানীয় সরকার নির্বাচন চায় বিরোধী দল
দ্রুত সময়ে স্থানীয় সরকার নির্বাচন চায় বিরোধী দল
বর্তমান ব্যবস্থায় মত প্রকাশে কেউ গুম হবে না : রিজভী
বর্তমান ব্যবস্থায় মত প্রকাশে কেউ গুম হবে না : রিজভী
২ দিনের স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির
২ দিনের স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির