• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাকৃবি

বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

বাকৃবি প্রতিনিধি    ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ পি.এম.
সংগৃহীত ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিভিএসডব্লিউএ-বাকৃবি) এর ২০২৫–২০২৬ কার্যবর্ষের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আতিকুল ইসলাম (আতিক) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বুরহান উদ্দিন সিয়াম।

বুধবার (২১ জানুয়ারি) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে ২ বছরের জন্য ১১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। 

নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অনুষদীয় ডিন, সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক।

এছাড়া সংগঠনটির সিনিয়র সহ সভাপতি হিসেবে মো. আবু রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. সাঈফ আরমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে আপন গোস্বামী ও দপ্তর সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও সার্বিক সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে সহশিক্ষা, সম্প্রসারণ ও সর্বোপরি পেশার স্বার্থে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা / আরাফাত হোসাইন/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শ্রমিক কল্যাণ নেতা
বগুড়া জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শ্রমিক কল্যাণ নেতা
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা
বন্ধ ফিলিং স্টেশন রক্ষায় বাঁশের বেড়া
জ্বালানি তেল শূন্য রাজারহাট বন্ধ ফিলিং স্টেশন রক্ষায় বাঁশের বেড়া